চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব শাখা) তাদের ৫টি উপজেলা ভূমি অফিসের জন্য আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের লক্ষ্যে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রতিষ্ঠানসমূহ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা প্রহরী - ০৫টি।

বেতন: মাসিক ১৬,৬৭৩/- টাকা এবং সরকারি বিধি মোতাবেক অন্যান্য সুবিধা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রতিষ্ঠানকে নিজস্ব প্যাডে প্রয়োজনীয় কাগজপত্রসহ সীলমোহরকৃত খামে জেলা প্রশাসকের কার্যালয়ের (চাঁপাইনবাবগঞ্জ) রাজস্ব শাখায় রাখা বাক্সে সরাসরি দরপত্র/প্রস্তাব দাখিল করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৮ মে ২০২৬ তারিখ দুপুর ০১:০০ ঘটিকা পর্যন্ত।

দরপত্র খোলার সময়: ১৮ মে ২০২৬ তারিখ দুপুর ০৩:৩০ ঘটিকা।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারী প্রতিষ্ঠানকে সরকার স্বীকৃত হতে হবে এবং সরকারি প্রকল্পে জনবল সরবরাহের ক্ষেত্রে কমপক্ষে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ভ্যাট ও ট্যাক্স সার্টিফিকেট থাকা আবশ্যক।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ