কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (Comilla EPZ) (BEPZA Job Circular 2026, Comilla EPZ Medical Center Job) এর মেডিকেল সেন্টারে শূন্য পদে লোকবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বেপজা (BEPZA) এর অধীনে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।
| পদের নাম | পদের সংখ্যা | বয়সসীমা (১৭-০৫-২০২৬ তারিখে) | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
| প্রধান চিকিৎসা কর্মকর্তা (চুক্তিভিত্তিক) | ০১টি | সর্বোচ্চ ৫০ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য) | FCPS/MPH ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি/ট্রেনিং থাকা বাঞ্ছনীয়। প্রশাসনিক কাজে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
বেতন: আলোচনা সাপেক্ষে।
১. আবেদন ফরম: আগ্রহী প্রার্থীদের সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম www.bepza.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
২. আবেদন পৌঁছানোর ঠিকানা: সদস্য সচিব, কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড, কুমিল্লা ইপিজেড, কুমিল্লা-৩৫০১।
৩. আবেদন ফি: ‘Comilla EPZ MCTB’ এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে ২০০/- (দুইশত) টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনের সাথে যুক্ত করতে হবে।
৪. প্রয়োজনীয় কাগজপত্র:
* ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ।
* ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
* জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদের সত্যায়িত কপি।
* নাগরিকত্ব সনদ ও অভিজ্ঞতার সনদপত্র।
৫. খামের ওপর: আবেদনপত্রের খামের উপরে মাঝখানে পদের নাম এবং প্রার্থীর নিজ জেলার নাম স্পষ্ট করে লিখতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নির্ধারিত তারিখ ১৭ মে, ২০২৬ এর পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ