টিএমএসএস তাদের HEM Grand Sector (HGS) (TMSS Job Circular 2026) এর অর্থ ও হিসাব বিভাগের জন্য জনবল নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে শর্তপূরণ সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে।

পদের বিবরণ ও যোগ্যতা

পদের নাম ও গ্রেডপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাবেতন ও বয়স
সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) (গ্রেড-৭)০৩ জনহিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে ৫ বছরের অভিজ্ঞতা।৬৩,৪৪০/- টাকা। ১৮-৪০ বছর।
হিসাব কর্মকর্তা (গ্রেড-১১)০৬ জনহিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞান।৩৮,৫২০/- টাকা। ১৮-৩৫ বছর।
হিসাব কর্মকর্তা (গ্রেড-১৭)০৮ জনহিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। ২ বছরের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞান।২৯,৫৬৫/- টাকা। ১৮-৩৫ বছর।

অন্যান্য সুবিধাদি

  • শিক্ষানবিশকাল শেষে সংস্থার বিধি অনুযায়ী ৩টি উৎসব ভাতা।
  • সিটি ভাতা ও স্বাস্থ্য বীমা সুবিধা।
  • সংস্থার নিজস্ব হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসা সুবিধা।

আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র

আগ্রহী প্রার্থীদের ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ আবেদন করতে হবে।

আবেদন পৌঁছানোর ঠিকানা:

১. টিএমএসএস ফাউন্ডেশন অফিস: রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া-৫৮০০।

২. টিএমএসএস প্রধান কার্যালয়: ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।

আবেদনের শেষ তারিখ: ২০ মে, ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।

গুরুত্বপূর্ণ শর্তাবলী

  • আবেদনে অবশ্যই সচল মোবাইল নম্বর এবং ই-মেইল এড্রেস উল্লেখ করতে হবে।
  • নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে SMS বা কল করে জানানো হবে।
  • নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় নির্ধারিত পরিমাণ জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
  • ইতঃপূর্বে যারা টিএমএসএস-এ চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন, তাদের অভিজ্ঞতার কথা অবশ্যই উল্লেখ করতে হবে।

ওয়েবসাইট: www.tmss-bd.org

সূত্রঃ প্রথম আলো-২৮-০৪-২০২৬ তারিখ 


টিএমএসএস (TMSS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬