চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে অনুষ্ঠিতব্য বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

স্থগিতকৃত পদের নামসমূহ:
১. হাইড্রোগ্রাফার
২. ইনল্যান্ড মাষ্টার (১ম শ্রেণী)
৩. নৌযান পরিদর্শক

পরীক্ষার তথ্য ও সময়:
২৭ এপ্রিল ২০২৬ তারিখে নির্ধারিত হাইড্রোগ্রাফার পদের মৌখিক পরীক্ষা, ২৭ এপ্রিল ২০২৬ তারিখে নির্ধারিত ইনল্যান্ড মাষ্টার (১ম শ্রেণী) পদের লিখিত পরীক্ষা এবং ২৮ এপ্রিল ২০২৬ তারিখে নির্ধারিত নৌযান পরিদর্শক পদের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া এই পরীক্ষাগুলোর পরবর্তী সময়সূচী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা স্থগিত