শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

পদের নাম ও উত্তীর্ণের সংখ্যা: উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ১৩৯ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া: উত্তীর্ণ প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে বিপিএসসি ফরম-৫এ (BPSC Form-5A) ডাউনলোড করে প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ছবি এবং অন্যান্য নথিপত্রের সত্যায়িত কপিসহ জমা দিতে হবে। প্রতিটি ডকুমেন্টের ওপর অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

জমা দেওয়ার তারিখ ও সময়: আগামী ২৬ এপ্রিল ২০২৬ হতে ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত (প্রতি কর্মদিবসে সকাল ১০:০০টা থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত) কাগজপত্র জমা দেওয়া যাবে।

জমা দেওয়ার স্থান: পরিচালক, ইউনিট-৯, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর হাতে হাতে অথবা ডাকযোগে উক্ত সময়ের মধ্যে পৌঁছাতে হবে।

মৌখিক পরীক্ষার তথ্য: মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চাকরির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চাকরির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ