ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক ২০২২ সাল ভিত্তিক জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচনের মাধ্যমে নিয়োগপত্র ইস্যু করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পদের নাম: আইন অফিসার (গ্রেড-৯)

পদ সংখ্যা: ০৪ জন

যোগদানের তারিখ: নির্বাচিত প্রার্থীদের আগামী ০৭ মে ২০২৪ তারিখের মধ্যে নির্ধারিত কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য: নির্বাচিত প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় ইতিমধ্যে নিয়োগপত্র পাঠানো হয়েছে। প্রার্থীদের রোল নম্বর ও নাম অনুযায়ী পোস্টিংকৃত কর্মস্থলের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের প্রয়োজনীয় সকল কাগজপত্রের মূলকপি ও অন্যান্য দাপ্তরিক প্রক্রিয়াসহ কর্মস্থলে উপস্থিত হতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের  নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও যোগদানের নোটিশ