আপনি কি বিদ্যুৎ খাতে একটি উচ্চপদস্থ এবং সম্মানজনক ক্যারিয়ার খুঁজছেন? আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (APSCL) (APSCL_Job_Circular_2026) Ashuganj_Power_Station_Job তাদের 'এক্সিকিউটিভ ডিরেক্টর' পদে জনবল নিয়োগের জন্য বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ এই চাকরিতে আবেদনের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই নিম্নোক্ত যোগ্যতাগুলো পূরণ করতে হবে: ১. শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। ২. সিজিপিএ: গ্রেডিং সিস্টেমে ৫.০ এর মধ্যে ৩.৫ এবং ৪.০ এর মধ্যে ২.৫ থাকতে হবে। সনাতন পদ্ধতিতে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি থাকতে হবে। (শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়)। ৩. অভিজ্ঞতা: বিদ্যুৎ খাতে ন্যূনতম ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে (DGM বা সমমান) দায়িত্ব পালনের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
১৬ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স নূন্যতম ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর হতে হবে। তবে যোগ্য প্রার্থীর ক্ষেত্রে চাকরির মেয়াদ সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত বর্ধিত হতে পারে।
নির্বাচিত প্রার্থীকে মাসিক ১,৪৯,০০০/- টাকা মূল বেতনের পাশাপাশি কোম্পানি প্রদত্ত নিম্নোক্ত সুবিধাগুলো প্রদান করা হবে:
১. আবেদনকারীকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে, যা APSCL-এর অফিসিয়াল ওয়েবসাইট www.apscl.gov.bd থেকে ডাউনলোড করা যাবে। ২. সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে NOC (No Objection Certificate) জমা দিতে হবে। ৩. আবেদন পৌঁছানোর ঠিকানা: আবেদনপত্রের হার্ড কপি ডাকযোগে বা সরাসরি নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে:
চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (APSCL), নাভানা রহিম আর্ডেন্ট (লেভেল-১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পল্টন, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।