প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিমান বাহিনীর ৯ম গ্রেডের বিভিন্ন পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার ভিত্তিতে মৌখিক (ভাইভা) পরীক্ষার জন্য প্রাথমিকভাবে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. সহকারী প্রকৌশলী - ৪টি
২. সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) - ৪টি
৩. সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স) - ১টি
৪. সহকারী প্রোগ্রামার - ১টি
৫. সিনিয়র কম্পিউটার অপারেটর - ২টি
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৬ এপ্রিল ২০২৬ তারিখ হতে প্রতিদিন বিকাল ৪.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা পূর্বে অর্থাৎ দুপুর ৩.০০ ঘটিকায় উপস্থিত হতে হবে।
পরীক্ষার স্থান: প্রতিরক্ষা মন্ত্রণালয়, শেরেবাংলা নগর, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল সনদ ও কাগজপত্রের মূল কপির সাথে ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ