জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্বখাতভুক্ত বিভিন্ন ক্যাটাগরির শূন্যপদে সংরক্ষিত অপেক্ষমান তালিকা হতে জনবল নিয়োগের লক্ষ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। নিয়োগ কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মেধাক্রম অনুসারে এই ফলাফল প্রকাশ করা হয়।
নির্বাচিত পদের নামসমূহ: স্বাস্থ্য শিক্ষাবিদ/হেলথ এডুকেটর, ডায়ালাইসিস টেকনিশিয়ান, রেকর্ড কিপার, সহকারী হিসাবরক্ষক, হিসাব সহকারী, রেন্ট কালেকটর, জুনিয়র মেকানিক, হাউজ কিপার, লিনেন কিপার, ওয়ার্ড বয় এবং অফিস সহায়ক।
পরবর্তী প্রক্রিয়া: নির্বাচিত প্রার্থীদের বিধি অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পাদন শেষে নিয়োগপত্র ডাকযোগে প্রেরণ করা হবে। এ বিজ্ঞপ্তির যেকোনো সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ