বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। প্রকাশিত ফলাফলে ৫৯৮ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: মিডওয়াইফ (১০ম গ্রেড) - ৫৯৮ জন
পরবর্তী প্রক্রিয়া: প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদি এবং সকল সনদ ও কাগজপত্রের সত্যতা যাচাই সাপেক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষা ও জীবন-বৃত্তান্ত যাচাইয়ের প্রক্রিয়াও এর অন্তর্ভুক্ত থাকবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ