জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকা-এর রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগ আদেশ প্রকাশিত হয়েছে। ফিজিওথেরাপিস্ট পদে নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরিতে যোগদান করতে হবে।
পদের নাম ও সংখ্যা: ফিজিওথেরাপিস্ট পদে মোট ০৯ জন প্রার্থীকে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/- টাকা (গ্রেড-১১)।
যোগদানের তারিখ ও স্থান: নির্বাচিত প্রার্থীদের আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকায় সশরীরে উপস্থিত হয়ে মহাপরিচালক বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক ইস্যুকৃত স্বাস্থ্য সনদ, ডোপটেস্ট রিপোর্ট, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সকল শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাপ্লিকেন্ট কপি জমা দিতে হবে।
অন্যান্য শর্তাবলী: নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন। এই সময়ে কর্ম ও আচরণ সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ চাকরির অবসান ঘটাতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ