বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) BRDB Job Circular 2026 এর অধীন 'উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি)'-তে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিআরডিবি'র ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলায় পরিচালিত কর্মসূচির জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও সংখ্যা:
১. হিসাব সহকারী - ০৫টি
২. মাঠ সংগঠক - ৮৫টি
৩. নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক (এলডিএ)/সিসিএ - ০৭টি
৪. গাড়িচালক - ০২টি
৫. অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড - ১০টি
৬. ক্লিনার - ০১টি
বয়স সংক্রান্ত তথ্য:
৩০ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিআরডিবি’র প্রকল্প/কর্মসূচির প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে ৩ কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং ১০ টাকার ডাকটিকিট সম্বলিত একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। আবেদনপত্রটি কেবলমাত্র সরকারি ডাক অথবা কুরিয়ারযোগে পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ:
২৪ মে ২০২৬ খ্রিষ্টাব্দ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।
পরীক্ষার তথ্য:
প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিআরডিবি’র নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ