বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি তাদের বেসামরিক জনবল বৃদ্ধির লক্ষ্যে ১৩তম থেকে ১৯তম গ্রেড পর্যন্ত বিভিন্ন কারিগরী পদে নিয়োগের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি নৌবাহিনীতে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন হন, তবে আজই আবেদন করতে পারেন।
নিচে নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত আলোচনা করা হলো।
দ্রষ্টব্য: প্রতিটি পদের জন্য নির্দিষ্ট ট্রেড কোর্স এবং অভিজ্ঞতার সময়সীমা ভিন্ন। বিস্তারিত তথ্যের জন্য মূল সার্কুলার ইমেজটি লক্ষ্য করুন।
আগ্রহী প্রার্থীদের টেলিটক এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
১. প্রথমে http://bndcp.teletalk.com.bd লিংকে প্রবেশ করুন। ২. আপনার পদ নির্বাচন করে আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। ৩. ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করুন। ৪. সফলভাবে আবেদন জমা দেওয়ার পর একটি User ID পাবেন।
User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
BNDCP User ID লিখে পাঠাতে হবে 16222 নাম্বারে।BNDCP YES PIN লিখে পুনরায় 16222 নাম্বারে পাঠান।