গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে ১১-২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১১ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রাথমিকভাবে বিপুল সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণ প্রার্থীদের পদভিত্তিক পরিসংখ্যান:
১. হিসাবরক্ষক: ৫০ জন
২. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ৪৫৭ জন
৩. কম্পিউটার অপারেটর: ৫১ জন
৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৬৩ জন
৫. ক্যাশ সরকার: ৫০ জন
৬. ফটোকপি অপারেটর: ৫৪ জন
৭. অফিস সহায়ক: ৬৩৪ জন
পরবর্তী পরীক্ষার তথ্য:
উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস পাঠিয়ে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ