বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) ৫০তম বি.সি.এস. পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষার সময়সূচি, আসন ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট উভয় বিষয়ের পরীক্ষার তারিখ ও কেন্দ্রের তথ্য জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- পরীক্ষার তারিখ: আবশ্যিক বিষয়ের পরীক্ষা আগামী ০৯ এপ্রিল ২০২৬ থেকে ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষাগুলো ২৭ এপ্রিল ২০২৬ থেকে ০৭ মে ২০২৬ পর্যন্ত চলবে।
- পরীক্ষার সময় ও কেন্দ্র: পরীক্ষা প্রতিদিন সকাল ১০:০০ টায় শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রের নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- প্রবেশপত্র সংক্রান্ত: প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত পৃথক প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
- হলে প্রবেশের নিয়ম: পরীক্ষার হলের গেট সকাল ০৯:৩০ মিনিটে বন্ধ হয়ে যাবে। নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
- নিষিদ্ধ সামগ্রী: পরীক্ষার হলে মোবাইল ফোন, হাতঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, ক্যালকুলেটর (নির্ধারিত বিষয় ব্যতীত), ব্যাগ, বই ও কোনো প্রকার ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ