বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীনে ৪টি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়েছে।
উত্তীর্ণ পদের নাম ও সংখ্যা:
১. পরিসংখ্যান কর্মকর্তা (গণগ্রন্থাগার অধিদপ্তর): ১০ জন
২. গবেষণা কর্মকর্তা (স্বাস্থ্য অধিদপ্তর): ১৮ জন
৩. গবেষণা সহযোগী (নিপোর্ট): ৩৭ জন
৪. প্রশিক্ষক (নিপোর্ট): ৩০ জন
গুরুত্বপূর্ণ তথ্য:
লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম-৫এ (BPSC Form-5A) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এক সেট সত্যায়িত নথিপত্রসহ জমা দিতে হবে। ফরমের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ যুক্ত করতে হবে।
কাগজপত্র জমার শেষ তারিখ ও সময়: ১৩ এপ্রিল ২০২৬, বিকাল ৩:০০ টা পর্যন্ত।
আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক (ইউনিট-৭), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭। প্রার্থীরা সরাসরি অথবা ডাকযোগে এই ঠিকানায় কাগজপত্র জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ