বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের রাজস্বখাতভুক্ত ৪টি ভিন্ন ক্যাটাগরির পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মেধার ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
পদের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. টেকনিশিয়ান-০১: ১০ জন
২. টেকনিশিয়ান-০২: ০৩ জন
৩. সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট-০২: ৪১ জন
৪. টেকনিক্যাল হেলপার: ০৯ জন
নিয়োগপত্র সংগ্রহের তথ্য:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ০৭ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকার সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের (আগারগাঁও, ঢাকা) সংস্থাপন বিভাগ হতে নিয়োগপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ