চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম ও পরীক্ষার সময়:
১. যানবাহন পরিদর্শক: ১০/০৪/২০২৪ (শুক্রবার), সকাল ১০.০০ টা থেকে।
২. দলপতি: ১০/০৪/২০২৪ (শুক্রবার), দুপুর ০৩.০০ টা থেকে।

পরীক্ষার কেন্দ্র: প্রিমিয়ার ইউনিভার্সিটি, ওয়াসা ক্যাম্পাস, চট্টগ্রাম।

গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:
- পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় সংক্রান্ত তথ্য এসএমএস-এর মাধ্যমে প্রার্থীদের জানানো হবে।
- প্রার্থীদের অবশ্যই মূল প্রবেশপত্র সাথে আনতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ প্রদর্শন করতে হবে।
- পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট পূর্বে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।
- পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ব্যাগ বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- বিস্তারিত তথ্যের জন্য www.jobccc.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ