ভূমি আপীল বোর্ড রাজস্ব খাতভুক্ত ১৬ তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্ত সাপেক্ষে নির্বাচিত প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম: ক্যাশিয়ার
গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
- নির্বাচিত প্রার্থীকে নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সকল নথিপত্রসহ চাকরিতে যোগদান করতে হবে।
- যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, চারিত্রিক সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
- নিয়োগপ্রাপ্ত ব্যক্তি যোগদানের তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন।
- চাকরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ