ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই)-এর অধীনে শিক্ষানবিশ গ্রেড-২ পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সময়সূচী এবং যোগদানের নির্দেশনা প্রকাশিত হয়েছে। প্রথম ধাপে নির্দিষ্ট সংখ্যক নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
প্রশিক্ষণ শুরুর তারিখ: ১৮ এপ্রিল ২০২৬ (পূর্বাহ্ন)
যোগদানের স্থান: ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই), পলাশ, নরসিংদী।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, নম্বরপত্র এবং নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি।
২. জাতীয় পরিচয়পত্র (অথবা জন্ম নিবন্ধন সনদ)-এর মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
৩. ০২ (দুই) কপি সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

অন্যান্য তথ্য:
প্রশিক্ষণার্থীদের জন্য হোস্টেল বা ডরমেটরিতে আবাসনের ব্যবস্থা থাকবে। তবে যাতায়াত, খাবার ও আনুষঙ্গিক খরচ প্রশিক্ষণার্থীকে নিজে বহন করতে হবে। নির্বাচিত অন্যান্য প্রার্থীদের প্রশিক্ষণের তারিখ পরবর্তীতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই)-এ প্রশিক্ষণের সময়সূচী প্রকাশ

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই)-এ প্রশিক্ষণের সময়সূচী প্রকাশ