সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত হাসপাতালসমূহে বিভিন্ন পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. মেডিকেল অফিসার - ০৫টি
২. সহকারী প্রোগ্রামার - ০১টি
৩. সিনিয়র স্টাফ নার্স - ৩২টি
মোট পদসংখ্যা: ৩৮টি

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
মৌখিক পরীক্ষা আগামী ০৭ এপ্রিল ২০২৬ হতে ২৬ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন দিনে ও সময়ে অনুষ্ঠিত হবে। পদ ও রোল নম্বর অনুযায়ী বিস্তারিত সময়সূচি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরীক্ষার স্থান:
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস-এর সম্মেলন কক্ষ (৩য় তলা)।

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় আবেদন ফরমে বর্ণিত সকল সনদপত্রের মূলকপি, ০১ সেট সত্যায়িত ফটোকপি, ০২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে। এছাড়া কোটাধারী ও বিশেষ শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ