বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) ২৮ মার্চ ২০২৩ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অপেক্ষমাণ তালিকা হতে বিভিন্ন পদের ফলাফল প্রকাশ করা হয়েছে। গ্রেড-১৪ হতে গ্রেড-২০ ভুক্ত বিভিন্ন পদে প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
পদের নামসমূহ: উচ্চমান সহকারী, নিরাপত্তা অপারেটর (মহিলা), হিসাব সহকারী, ড্রাফটসম্যান, ড্রাফটসম্যান কাম ক্যাড অপারেটর, টেলিফোন অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরম্যান, ডাটা এন্ট্রি অপারেটর, সহকারী রেডিও টেকনিশিয়ান, এয়ারপোর্ট ফায়ার অপারেটর, বার্ড শ্যুটার, মাস্টলস্কর, সশস্ত্র নিরাপত্তা প্রহরী, জুনিয়র নিরাপত্তা অপারেটর, লাউঞ্জ রুম পরিচালক, মালী এবং ট্রলীম্যান।
পরবর্তী করণীয়: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সন্তোষজনক পুলিশ প্রতিবেদন, স্বাস্থ্যগত পরীক্ষা এবং দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য ডকুমেন্টের সঠিকতা যাচাই সাপেক্ষে চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ