পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের অধীনে ১৩-১৬ গ্রেডের ৩টি ক্যাটাগরির ৩৬টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ০৩ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।
পদের নাম ও উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা:
১. সীট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ৬৭১ জন
২. কম্পিউটার অপারেটর: ২২০ জন
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৩৭৭ জন
সর্বমোট উত্তীর্ণ প্রার্থী: ২২৬৮ জন
লিখিত পরীক্ষার তারিখ ও সময়:
লিখিত পরীক্ষার তারিখ, সময় এবং স্থান পরবর্তীতে পরিকল্পনা বিভাগের দাপ্তরিক ওয়েবসাইট (www.plandiv.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ