সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত হাসপাতালসমূহে বিভিন্ন পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
মেডিকেল অফিসার, সহকারী প্রোগ্রামার এবং সিনিয়র স্টাফ নার্সসহ মোট ৩৮টি পদে নিয়োগের উদ্দেশ্যে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ০৭ এপ্রিল ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ২৭ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদের ধরন অনুযায়ী পরীক্ষা দুপুর ১২:০০ টা, দুপুর ০৩:০০ টা এবং বিকাল ০২:০০ টায় শুরু হবে।

পরীক্ষার স্থান:
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস এর সম্মেলন কক্ষ (৩য় তলা)।

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় আবেদন ফরমে উল্লিখিত সকল সনদপত্রের মূলকপি, ১ সেট সত্যায়িত ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে। মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ