বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা-এর রাজস্বখাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য পদের অপেক্ষমান তালিকা হতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে চাকরিতে যোগদান করতে হবে।

পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক - ০১টি পদ।

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)।

যোগদানের শেষ তারিখ ও স্থান: আগামী ১৫/০৪/২০২৬ তারিখ পূর্বাহ্নে মহাপরিচালক, বার্ড, কুমিল্লা বরাবর স্ব-শরীরে যোগদানপত্র দাখিল করতে হবে।

যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি ও পাসপোর্ট সাইজের ছবি।
২. ডোপ টেস্ট রিপোর্টসহ স্বাস্থ্য পরীক্ষার সনদ।
৩. ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়ার অঙ্গীকারনামা।
৪. স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণাপত্র।
৫. সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র।

নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র বাতিল বলে গণ্য করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ অপেক্ষমান তালিকা হতে নিয়োগপত্র প্রকাশ

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ অপেক্ষমান তালিকা হতে নিয়োগপত্র প্রকাশ