ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-তে বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক (ভাইভা) পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে এবং তাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পদের নামসমূহ:
১. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ)
২. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর)
৩. জুনিয়র শিক্ষক (হাই স্কুল)
৪. জুনিয়র শিক্ষক (প্রাইমারী)
মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান:
মৌখিক পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল ২০২৬ তারিখে ওজোপাডিকো লিয়াজৌ অফিস, বিদ্যুৎ ভবন (৫ম তলা), ১, আব্দুল গণি রোড, ঢাকা-১০০০ এ অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. অনলাইন আবেদনপত্রের কপি এবং লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি।
২. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র এবং এক সেট ফটোকপি।
৪. জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং এক সেট ফটোকপি।
৫. চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (NOC)।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ