বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের বাণিজ্যিক উইংসমূহে প্রেষণে কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিসিএস ক্যাডারভুক্ত যোগ্য ও আগ্রহী কর্মকর্তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১. কমার্শিয়াল কাউন্সেলর - ০৩টি (ক্যানবেরা, অস্ট্রেলিয়া এবং জেদ্দা, সৌদি আরব মিশন)
২. প্রথম সচিব (বাণিজ্যিক) - ০১টি (কুয়ালালামপুর, মালয়েশিয়া মিশন)

যোগ্যতা ও অভিজ্ঞতা:
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশ সিভিল সার্ভিসের (ক্যাডারভুক্ত) কর্মকর্তা হতে হবে। কমার্শিয়াল কাউন্সেলর পদের জন্য ৫ম গ্রেডভুক্ত এবং ন্যূনতম ১০ বছরের চাকরির অভিজ্ঞতা এবং প্রথম সচিব পদের জন্য ৬ষ্ঠ গ্রেডভুক্ত এবং কমপক্ষে ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স ও অন্যান্য শর্ত:
আবেদনকারীর সরকারি চাকরির অবশিষ্ট মেয়াদ অন্তত ৪ বছর থাকতে হবে। এছাড়া ০১ জানুয়ারি ১৯৯২ তারিখের পর জন্মগ্রহণকারী সন্তানদের ক্ষেত্রে যাদের সন্তান সংখ্যা দুইয়ের অধিক, তারা আবেদন করতে পারবেন না।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ‘জীবন বৃত্তান্ত ছক’ পূরণ করে প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ছবিসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ‘সচিব, বাণিজ্য মন্ত্রণালয়’ বরাবর আবেদন করতে হবে। আবেদনের একটি সফট কপি (MS Word) export3@mincom.gov.bd এই ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ০৪ জুন ২০২৬, বিকাল ৫:০০টা পর্যন্ত।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ