বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, পূর্বাঞ্চল, চট্টগ্রাম-এর আওতাধীন ১১টি ক্যাটাগরির বিভিন্ন শূন্যপদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ০৫ এপ্রিল ২০২৬ তারিখ থেকে ২০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত (পদভেদে ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে)।
পরীক্ষার স্থান: পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, পূর্বাঞ্চল, চট্টগ্রাম এর সভাকক্ষ (রুম নং-৩১১)।
পদের নামসমূহ: কম্পিউটার মুদ্রাক্ষরিক, প্যাকার কাম মেইল, পোস্টম্যান, ড্রাইভার (হালকা ও ভারী), রানারসহ মোট ১১টি ক্যাটাগরি।
গুরুত্বপূর্ণ তথ্য: লিখিত ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরই কেবল নির্ধারিত সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়েছে। প্রার্থীদের নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ