পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী'র MCQ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান

পদের নাম: পোস্টম্যান

তারিখ: ২৭-০৩-২০২৬

যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ 

ইমেইল করুনঃ job.aid@yahoo.com 

imo- 01710286369
whatsapp-01710286369

সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ

জব'স পাসওয়ার্ড (All In One) বই থেকে কমন ছিলঃ ৮১% প্রায়

মোট ৬৩০ পৃষ্ঠার একটি বই থেকে , যা অন্য প্রকাশনীর প্রায় ৫০০০+ পৃষ্ঠার বইয়ের বিপরীতে ।

আপনার জেলা শহরের তালিকা দেখুন এখানেঃ Click Here

পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, রাজশাহী

পদের নাম: পোস্টম্যান

তারিখ: ২৭-০৩-২০২৬


১। What type of noun is 'Army'?

ক. Proper        খ. Collective

গ. Common      ঘ. Material       উ. খ

ব্যাখ্যা: Army: এটি একটি Collective Noun, কারণ এটি একদল সৈনিকের সমষ্টিকে বোঝায়।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪১৭)

২। Whose book is this? Identify the part of speech of the underlined word?

ক. Noun          খ. Adverb

গ. Adjective      ঘ. Pronoun       উ. গ

ব্যাখ্যা: Whose শব্দটি 'book' (noun) এর আগে বসে তাকে মডিফাই করছে, তাই এটি Adjective (Interrogative Adjective)।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪১৮)

৩। I cannot part ... this book.

ক. of    খ. with  গ. at    ঘ. from  উ. খ

ব্যাখ্যা: কারো কাছ থেকে বিদায় নেওয়া বা কোনো প্রিয় বস্তু ত্যাগ করা অর্থে 'Part with' ব্যবহৃত হয়।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫২০)

৪। I was bound ... contract to pay the money.

ক. on             খ. through

গ. with           ঘ. by              উ. ঘ

ব্যাখ্যা: কোনো চুক্তি বা নিয়মের দ্বারা বাধ্য হওয়া বোঝাতে 'Bound by' বসে।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫১৪)

৫। Singular of 'Appendices' is-

ক. Appendic     খ. Appendix

গ. Appendice     ঘ. Appendict     উ. খ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৮৮ এর রুল ১৩)

৬। Masculine gender of 'Mare' is-

ক. Stallion       খ. Mermaid

গ. Bear           ঘ. Dog            উ. ক

ব্যাখ্যা: Mare ঘোটকী (স্ত্রী)। এর পুরুষবাচক শব্দ হলো Stallion (ঘোড়া)।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৬৩)

৭। He can play ___ flute.

ক. No article     খ. an

গ. a               ঘ. the             উ. ঘ

ব্যাখ্যা: বাদ্যযন্ত্রের নামের আগে সাধারণত 'the' বসে।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৯৬ এর রুল ৩৬)

৮। The word 'Lunar' is connected with-

ক. Earth          খ. Planet

গ. Star            ঘ. Moon          উ. ঘ

ব্যাখ্যা: Lunar চাঁদের (Moon) সাথে সম্পর্কিত। যেমন: Lunar eclipse (চন্দ্রগ্রহণ)।

৯। The adjective of the word 'Tooth' is-

ক. Teeth          খ. Dental

গ. Teethe         ঘ. Oral            উ. খ

ব্যাখ্যা: Tooth এর adjective রূপ হলো Dental (দাঁত সংক্রান্ত)।

১০। Which of the following sentences is correct?

ক. He gave me his advices.

খ. Everybody except he was present.

গ. He took some food for his parents.

ঘ. Let him and I go there.         উ. গ

ব্যাখ্যা: 'Advice' শব্দটি Uncountable, তাই এর সাথে 's' হয় না। 'Let' এর পর objective pronoun (him and me) বসে।

১১। He watched the boat ___ down the river.

ক. to float       খ. floating

গ. was floating   ঘ. had floated   উ. খ

ব্যাখ্যা: 'Watched' একটি transitive verb, এর পরের verb-টির সাথে 'ing' যুক্ত হয়ে participle গঠন করে।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৫৫ এর রুল ৪৪)

১২। Monsur has been using this pen for the past five years. What is the correct tense in this sentence?

ক. Past perfect continuous

খ. Past perfect

গ. Present perfect continuous

ঘ. Present perfect         উ. গ

ব্যাখ্যা: Present perfect continuous: অতীতে শুরু হয়ে এখনো চলছে (৫ বছর ধরে) বোঝালে এই tense হয়। গঠন: have/has been + verb+ing।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৩১)

১৩। Neither Rimi nor Simi ___ qualified for the job.

ক. are            খ. is

গ. were           ঘ. been  উ. খ

ব্যাখ্যা: Neither...nor থাকলে দ্বিতীয় subject (Simi) অনুযায়ী verb হয়। Simi একবচন হওয়ায় এখানে is বসবে।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪২৮ এর রুল ৫)

১৪। 'Misanthropist' means-

ক. one who flirts with ladies

খ. a person of narrow mind

গ. a hater of mankind

ঘ. who believes that God is everywhere.   উ. গ

ব্যাখ্যা: Misanthropist হলো যে মানবজাতিকে ঘৃণা করে (A hater of mankind)।

১৫। She is beautiful but she is ___ as her mother.

ক. most beautiful         খ. less beautiful

গ. as beautiful             ঘ. not so beautiful        উ. ঘ

ব্যাখ্যা: সাধারণত দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে সাদৃশ্য (similarity) বুঝাতে as -- as এবং বৈসাদৃশ্য (dissimilarity) বুঝাতে so -- as ব্যবহৃত হয়। এখানে বৈসাদৃশ্য বোঝাচ্ছে।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৩৮ এর রুল ১)

১৬। The correct translation of 'টাকায় টাকা আনে' is-

ক. Money makes money.

খ. Money brings money.

গ. Money begets money.

ঘ. Money beings money.           উ. গ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৫৯)

১৭। Rubber is notable for its-

ক. lightness      খ. heaviness

গ. elasticity      ঘ. viscosity       উ. গ

ব্যাখ্যা: রাবার তার স্থিতিস্থাপকতা বা Elasticity-র জন্য পরিচিত।

১৮। Antonym of 'Anarchy' is-

ক. courtesy      খ. hope

গ. order          ঘ. neutrality     উ. গ

ব্যাখ্যা: Anarchy অর্থ নৈরাজ্য। এর বিপরীত শব্দ হলো Order (শৃঙ্খল)।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৩৫)

১৯। Synonym of 'Appal' is-

ক. decline        খ. confuse

গ. dismay        ঘ. solicit         উ. গ

ব্যাখ্যা: Appal অর্থ আতঙ্কিত করা বা আতঙ্কিত হওয়া। এর সমার্থক শব্দ Dismay।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫২২)

২০। He ran with great speed. The underlined part of the sentences is a/an __ phrases.

ক. noun          খ. adverb

গ. adjective      ঘ. participle     উ. খ

ব্যাখ্যা: with great speed (দ্রুতগতিতে) phrase টি বাক্যের verb কে modify করায় phrase টি adverb phrase। Verb কে how, where, when, why দ্বারা প্রশ্ন করলে adverb phrase পাওয়া যায়।

২১। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?

ক. স্পেন           খ. ফ্রান্স

গ. বেলজিয়াম       ঘ. রাশিয়া          উ. গ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৭৯)

২২। IAEA এর সদর দপ্তর কোথায়?

ক. জেনেভা         খ. ভিয়েনা

গ. নিউ ইয়র্ক       ঘ. রোম            উ. খ

ব্যাখ্যা: IAEA (International Atomic Energy Agency) এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায়।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪০০)

২৩। শিল্প বিপ্লব সংঘটিত হয় কখন?

ক. আঠারো শতকে  খ. উনিশ শতকে

গ. সতের শতকে    ঘ. কোনটি নয়      উ. ক

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪১৩)

২৪। Wimbledon নামটি কোন খেলার সাথে জড়িত?

ক. ক্রিকেট         খ. টেবিল টেনিস

গ. দাবা            ঘ. টেনিস           উ. ঘ

২৫। ইবনে বতুতা কোন দেশের নাগরিক?

ক. মিশর           খ. মরক্কো

গ. ইথিওপিয়া       ঘ. ইরান           উ. খ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৮৬)

২৬। ইস্পাহান কোথায় অবস্থিত?

ক. ইরাক           খ. মিশর

গ. ইরান           ঘ. কাতার          উ. গ

২৭। গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের?

ক. সুইডেন         খ. যুক্তরাষ্ট্র

গ. ডেনমার্ক         ঘ. রাশিয়া          উ. গ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪০৭)

২৮। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত?

ক. জার্মানি         খ. সুইডেন

গ. নাইজেরিয়া      ঘ. মালি            উ. ক

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৮০)

২৯। মাচু পিচু কোন সভ্যতার নিদর্শন?

ক. মায়া            খ. ইনকা

গ. পারস্য          ঘ. সিন্ধু            উ. খ

৩০। জলবায়ু সংক্রান্ত “প্যারিস চুক্তি” হতে সম্প্রতি কোন দেশ নিজেদের প্রত্যাহার করেছে?

ক. ফ্রান্স            খ. যুক্তরাজ্য

গ. যুক্তরাষ্ট্র         ঘ. জার্মানি          উ. গ

৩১। বাংলাদেশের কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়?

ক. যশোর          খ. মাগুরা

গ. সিলেট          ঘ. বগুড়া           উ. ক

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩০৯)

৩২। বাংলার প্রাচীন জনপদ কোনটি?

ক. পুণ্ড্র             খ. গৌড়

গ. তাম্রলিপ্ত         ঘ. হরিকেল         উ. ক

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৮৪)

৩৩। কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি?

ক. চীন             খ. ভারত

গ. পাকিস্তান        ঘ. যুক্তরাষ্ট্র         উ. ক

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৪১)

৩৪। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি?

ক. একুশে পদক              খ. স্বাধীনতা পদক

গ. বাংলা একাডেমী পদক     ঘ. কোনটি নয়      উ. খ

৩৫। দৌলতদিয়া ঘাট কোন নদীতে অবস্থিত?

ক. পদ্মা            খ. যমুনা

গ. মেঘনা           ঘ. কুমার           উ. ক

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৭৯)

৩৬। ৫ (পাঁচ) টাকার নোটে কার স্বাক্ষর থাকে?

ক. গভর্নর          খ. অর্থমন্ত্রী

গ. অর্থ সচিব       ঘ. প্রধানমন্ত্রী       উ. গ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৪৩)

৩৭। বাংলাদেশের সর্ব দক্ষিণের এলাকা কোনটি?

ক. তেঁতুলিয়া        খ. সাতক্ষীরা

গ. সেন্টমার্টিন       ঘ. জাফলং         উ. গ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৭৪)

৩৮। ভারত বর্ষে 'ঘোড়ার ডাক' প্রচলন করেন কে?

ক. আকবর         খ. শেরশাহ

গ. পাল গোপাল     ঘ. জহির উদ্দীন বাবর         উ. খ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৮৮)

৩৯। বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে?

ক. শাহ ওলি উল্লাহ           খ. পীর মহসিন উদ্দীন

গ. হাজী শরীয়তউল্লাহ         ঘ. ফকির মজনু শাহ্          উ. গ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৯৫)

৪০। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?

ক. ৩০টি  খ. ৩১টি  গ. ৩২টি  ঘ. ৩৩টি  উ. ক

ব্যাখ্যা: বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি। এর মধ্যে ৩০টি ভারতের সাথে এবং ৩টি (বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার) মিয়ানমারের সাথে অবস্থিত, যার মধ্যে রাঙামাটি ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৭৬)

৪১। সন্ধি বিচ্ছেদ করুন: 'নিষ্কর'

ক. নি+কর          খ. নিঃ+কার

গ. নিঃ+কর         ঘ. নি+কার         উ. গ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২০)

৪২। 'অজুহাত' কোন ভাষা থেকে এসেছে?

ক. আরবি          খ. ফার্সি

গ. সংস্কৃত          ঘ. পর্তুগিজ         উ. ক

ব্যাখ্যা: আরবি শব্দ: অছিলা, অজুহাত, আক্কেল, আজব, আদালত, আমলা, আমির, ওমরা, আয়েশ, আরশ ইত্যাদি।

৪৩। মৌলিক শব্দ কোনটি?

ক. গোলাপ         খ. শীতল

গ. মেয়ে            ঘ. গৌরব           উ. ক

ব্যাখ্যা: যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সাথে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন- গোলাপ, নাক, লাল, তিন, মা, বাবা, হাত, পা, বই, নদী ইত্যাদি।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৬)

৪৪। 'ডেঙ্গু' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. গ্রিক            খ. ইংরেজি

গ. পর্তুগিজ         ঘ. স্প্যানিশ         উ. ঘ

৪৫। আমি ঢাকা যাব। কোন কারক?

ক. কর্মে ষষ্ঠী       খ. অধিকরণে সপ্তমী

গ. অধিকরণে শূন্য  ঘ. করণে সপ্তমী     উ. গ

ব্যাখ্যা: ক্রিয়া সম্পাদনের সময় (কাল) এবং আধারকে (স্থান/বিষয়) অধিকরণ কারক বলে। এখানে ঢাকা একটি স্থান বা গন্তব্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। তাই এটি অধিকরণ কারক।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৬৭)

৪৬। কোনটি অনুজ্ঞা?

ক. তুমি যাও        খ. সে গিয়েছিল

গ. সে যাচ্ছে        ঘ. তুমি যাচ্ছ       উ. ক

ব্যাখ্যা: অনুজ্ঞা বলতে আদেশ, উপদেশ, অনুরোধ বা প্রার্থনা বোঝায়। 'তুমি যাও' বাক্যে আদেশ বা নির্দেশ প্রকাশ পাচ্ছে, যা অনুজ্ঞা ভাব (Imperative mood) নির্দেশ করে।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৭১)

৪৭। 'লঙ্কাবাটা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. লঙ্কা ও বাটা     খ. যা লঙ্কা তাই বাটা

গ. লঙ্কার বাটা      ঘ. বাটা যে লঙ্কা    উ. ঘ

ব্যাখ্যা: বাটা যে লঙ্কা = লঙ্কাবাটা (কর্মধারয় সমাস)।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৭১)

৪৮। 'মৎস্যগন্ধা' কোন সমাসের উদাহরণ?

ক. বহুব্রীহি         খ. কর্মধারয়

গ. তৎপুরুষ        ঘ. দ্বিগু             উ. ক

ব্যাখ্যা: যে সমাসে সমস্যমান পদ গুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোন পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন- মৎস্যের ন্যায় গন্ধ যার = মৎস্যগন্ধা, সুগন্ধ যার = সুগন্ধি, পদ্মের ন্যায় গন্ধ যার = পদ্মগন্ধি।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৬১)

৪৯। 'শতাব্দী' কোন সমাসের উদাহরণ?

ক. বহুব্রীহি         খ. কর্মধারয়

গ. তৎপুরুষ        ঘ. দ্বিগু             উ. ঘ

ব্যাখ্যা: সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। যেমন: শতাব্দী = শত অব্দের সমাহার, তিন মাথার সমাহার = তেমাথা ইত্যাদি।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৬১)

৫০। 'কণ্ঠ' এর বিশেষণ কী?

ক. কণ্ঠ্য  খ. কণ্ঠন  গ. কণ্ঠী   ঘ. কণ্ঠিত উ. ক

৫১। 'ভাত' এর বিশেষণ কী?

ক. ভাতা  খ. ভেতো গ. ভেত   ঘ. ভাতি  উ. খ

৫২। কোনটি শুদ্ধ?

ক. পিপিলিকা       খ. পিপীলিকা

গ. পীপিলিকা       ঘ. পীপীলিকা       উ. খ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১০৪)

৫৩। 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. কৃশানু          খ. ভানু

গ. প্রভা            ঘ. সবিতা          উ. ক

ব্যাখ্যা: অগ্নি শব্দের সমার্থক শব্দগুলো হলো: আগুন, অনল, পাবক, বহ্নি, হুতাশন, বৈশ্বানর, সর্বভূক, দহন, শিখা, কৃশানু এবং বিভাবসু।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৭৭)

৫৪। 'Ballad' কী?

ক. লোকগীতি       খ. গীতিকা

গ. লোকগাঁথা       ঘ. কবিতা          উ. খ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৭৭)

৫৫। 'ঈষৎ' এর বিপরীত শব্দ কোনটি?

ক. অল্প            খ. হালকা

গ. অধিক           ঘ. হলুদ            উ. গ

ব্যাখ্যা: ঈষৎ মানে সামান্য, এর বিপরীত অধিক বা প্রচুর।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৭২)

৫৬। 'সংশপ্তক' কার রচিত গ্রন্থ?

ক. সুফিয়া কামাল            খ. শংকর

গ. শহীদুল্লাহ কায়সার         ঘ. শামসুল হক     উ. গ

ব্যাখ্যা: সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের একটি উপন্যাস। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৫৭)

৫৭। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ কোন শ্রেণির রচনা?

ক. রূপক           খ. সামাজিক

গ. ঐতিহাসিক      ঘ. রম্য             উ. গ

ব্যাখ্যা: মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে রচিত একটি ঐতিহাসিক নাটক।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৪৯)

৫৮। ‘নেমেসিস’ নাটকের পটভূমি-

ক. মুক্তিযুদ্ধ         খ. মন্বন্তর

গ. ভাষা আন্দোলন  ঘ. স্বদেশী আন্দোলন          উ. খ

ব্যাখ্যা: 'নেমেসিস' নাটকটি প্রখ্যাত নাট্যকার ও শিক্ষাবিদ নুরুল মোমেনের (Nurul Momen) লেখা। এটি ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষ বা 'তেতাল্লিশের মন্বন্তর'-এর প্রেক্ষাপটে রচিত।

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৫১)

৫৯। ‘বীরবল’ কার ছদ্মনাম?

ক. রাজ শেখর বসু  খ. হুমায়ূন আহমেদ

গ. প্রমথ চৌধুরী     ঘ. আনোয়ার পাশা            উ. গ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৩১)

৬০। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?

ক. লেখ্য           খ. আঞ্চলিক

গ. উপভাষা         ঘ. কথ্য            উ. ক

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩)

৬১। ১০% বার্ষিক সরল সুদে ১৫০০ টাকার ৪ বছরের সুদ কত?

ক. ৫০০ টাকা      খ. ৫৫০ টাকা

গ. ৬০০ টাকা       ঘ. ৬৫০ টাকা       উ. গ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২০১ এর টাইপ ১)

৬২। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত?

ক. ৯০   খ. ১০    গ. ৫     ঘ. ১     উ. ঘ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৬২ এর টাইপ ৫)

৬৩। একটি ক্লাসে ৮০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্রী। সেই ক্লাসে ছাত্রের সংখ্যা কত?

ক. ৩২০ জন       খ. ৪৮০ জন

গ. ৫০০ জন        ঘ. ৪০০ জন        উ. খ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা 183)

৬৪। দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে ছেদবিন্দুতে কয়টি কোণ উৎপন্ন করবে?

ক. ৪     খ. ৩     গ. ৫     ঘ. ৬     উ. ক

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৪৯ সরল কোণ)

৬৫। ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

ক. ক্ষতি ৫০%      খ. ক্ষতি ১০০%

গ. লাভ ২৫%       ঘ. লাভ ৫০%       উ. ক

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৯২)

৬৬। দুইটি সংখ্যার সমষ্টি ৮০ ও অন্তর ২০ হলে বড় সংখ্যাটি কত?

ক. ৩০   খ. ৪০    গ. ৫০    ঘ. ৬০    উ. গ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৬৭)

৬৭। a + b = 5 এবং ab = 10 হলে a2 + b2 এর মান কত?

ক. 5     খ. 10    গ. 15    ঘ. 50    উ. ক

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২২৮ টাইপ ১)

৬৮। একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৫০ মিটার। এর প্রস্থ ১০ মিটার হলে দৈর্ঘ্য কত?

ক. ১০ মি.          খ. ২০ মি.

গ. ১৫ মি.          ঘ. ২৫ মি.          উ. গ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৬২)

৬৯। অর্ধবৃত্তস্থ কোণের মান কত?

ক. ৯০°  খ. ৪৫°   গ. ১৮০° ঘ. ১২০°  উ. ক

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৫১)

৭০। একটি স্কুলে ছেলে ও মেয়ের অনুপাত ৫ : ৩। যদি স্কুলে মেয়ের সংখ্যা ২১০ জন হয় তবে ছেলের সংখ্যা কত?

ক. ২৫০ জন       খ. ৩০০ জন

গ. ৩৫০ জন        ঘ. ৪০০ জন        উ. গ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২১২)

৭১। ১ থেকে ১০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তাদের গুণফল কত?

ক. ২১০  খ. ৩২০  গ. ২৪০  ঘ. ৩৪০  উ. ক

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৬১)

৭২। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার হলে এর পরিসীমা কত?

ক. ৮০ মি.         খ. ৯০ মি.

গ. ১০০ মি.         ঘ. ১২০ মি.         উ. ক

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৬৩)

৭৩। বৃত্তের ব্যাসের অর্ধেক দৈর্ঘ্যকে কী বলে?

ক. জ্যা             খ. পরিধি

গ. চাপ             ঘ. ব্যাসার্ধ          উ. ঘ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৬৭)

৭৪। একটি ঘড়ি ৫০০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?

ক. ৬০০ টাকা      খ. ৬২৫ টাকা

গ. ৬৫০ টাকা       ঘ. ৭০০ টাকা       উ. খ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৯৫ এর টাইপ ৫)

৭৫। দুইটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং গ.সা.গু ৪ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

ক. ৬     খ. ১২    গ. ৮     ঘ. ১৬    উ. খ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৭৪ এর টাইপ ৪)

৭৬। একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৮ মিটার হলে এর ক্ষেত্রফল কত?

ক. ১৪৪ বর্গমিটার   খ. ১৪০ বর্গমিটার

গ. ১৫০ বর্গমিটার   ঘ. ১৬০ বর্গমিটার   উ. ক

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৬৩)

৭৭। সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ কোণের পরিমাণ কত?

ক. ৮০°            খ. ৯০°

গ. ১২০°           ঘ. ১৮০°           উ. খ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৫২)

৭৮। বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলা হয়?

ক. ব্যাসার্ধ          খ. ব্যাস

গ. জ্যা             ঘ. পরিধি                    উ. গ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৬৬)

৭৯। ৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?

ক. ২৫%           খ. ২০%

গ. ১৫%            ঘ. কোনটিই নয়     উ. ক

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৯৩ টাইপ ৩)

৮০। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৪। পুত্রের বয়স ২০ বছর হলে পিতার বয়স কত?

ক. ৪৫ বছর        খ. ৫০ বছর

গ. ৬০ বছর        ঘ. ৬৫ বছর        উ. খ

(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২২৫)



পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী'র MCQ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান