শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর রাজস্ব খাতের শূন্যপদে সরাসরি জনবল নিয়োগের জন্য পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
গাড়িচালক- ১২ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কমপক্ষে ৮ম শ্রেণি পাস হতে হবে। হালকা বা ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্সসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা:
০১ মার্চ ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bscic.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ১৭ মার্চ ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ১৬ এপ্রিল ২০২৬, বিকাল ৫:০০ টা পর্যন্ত।
আবেদন ফি:
আবেদন ফি ও অনলাইন চার্জসহ মোট ১১২/- টাকা (অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে ৫৬/- টাকা) টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ