বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৫০তম বিসিএস-এর আবশ্যিক এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে। একইসাথে পরীক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনাবলি প্রদান করা হয়েছে।

পরীক্ষার তারিখ ও সময়:
১. আবশ্যিক বিষয়: ০৯ এপ্রিল ২০২৬ হতে ২৩ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২. পদ-সংশ্লিষ্ট বিষয়: ২৭ এপ্রিল ২০২৬ হতে ০৭ মে ২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা:
- পরীক্ষা হলে মোবাইল ফোন, সব ধরণের ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, গহনা এবং ক্রেডিট/ডেবিট কার্ড সদৃশ কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
- পরীক্ষার হলের প্রবেশপথে মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি করা হবে।
- পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে; কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না।
- কোনো পরীক্ষার্থীর নিকট নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং ভবিষ্যতে কমিশনের সকল পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি ও জরুরি নির্দেশনা প্রকাশ