বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তর এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (NTMC) দুটি ভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।

পদের নাম ও উত্তীর্ণের সংখ্যা:
১. কারা অধিদপ্তরের ডিপ্লোমা নার্স (গ্রেড-১০): ৩৯৮ জন
২. ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ব্যক্তিগত কর্মকর্তা (গ্রেড-১১): ৩৪ জন

আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা:
লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম-৫এ (BPSC Form-5A) ডাউনলোড করে প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, এনআইডি এবং অন্যান্য নথিপত্রসহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। এই আবেদনপত্র আগামী ০১ এপ্রিল ২০২৬ থেকে ০৮ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে (সকাল ১০.০০ হতে বিকাল ৪.০০ টা) সরাসরি অথবা ডাকযোগে ‘পরিচালক (ইউনিট-৬), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা’ বরাবর পৌঁছাতে হবে।

পরবর্তী পরীক্ষা সংক্রান্ত তথ্য:
যথাযথভাবে কাগজপত্র জমাদানকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্যদের মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন চাকরির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন চাকরির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন চাকরির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ