বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ-এর বিভিন্ন ক্যাজুয়াল পদের লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চতা ও বিএমআই (BMI) টেস্টে উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
পদের নামসমূহ: সিকিউরিটি গার্ড, পেন্দ্রিম্যান, ডিসওয়াসার এবং স্টোর হেলপার (ক্যাজুয়াল)।
পরীক্ষার তারিখ ও সময়: লিখিত পরীক্ষা আগামী ১৪ মার্চ ২০২৬, শনিবার দুপুর ০২:০০ টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই দুপুর ০১:৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
পরীক্ষার কেন্দ্রসমূহ:
১. আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর-১০, কাফরুল, ঢাকা।
২. কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ, খিলক্ষেত, ঢাকা।
প্রবেশপত্র সংগ্রহ: প্রার্থীরা https://bbal.teletalk.com.bd/bbal9/admitcard/ লিংক থেকে রঙিন প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিশেষ নির্দেশনা: পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। দুপুর ০২:০০ টার পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ