বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (IDRA) ১৩তম ও ১৬তম গ্রেডের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি অনুযায়ী নির্ধারিত স্থানে সকল মূল কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র, এনআইডি বা জন্ম সনদ এবং আবেদনের রঙিন কপির (Applicant’s Copy) মূল কপি প্রদর্শন করতে হবে। পাশাপাশি সকল কাগজের ০১টি করে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এছাড়াও সদ্য তোলা ৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা স্বহস্তে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম সঙ্গে আনতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য: মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত প্রতিটি ডকুমেন্টের ওপর অবশ্যই প্রার্থীর রোল নম্বর লিখতে হবে। প্রয়োজনীয় সনদ বা কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মৌখিক পরীক্ষার বিশেষ নির্দেশনা প্রকাশ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মৌখিক পরীক্ষার বিশেষ নির্দেশনা প্রকাশ