চট্টগ্রাম বন্দর সুইমিং কমপ্লেক্স পরিচালনা পর্ষদের অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মাসিক সম্মানীর বিনিময়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আহ্বান করা হচ্ছে।
পদের নাম: ইন্সট্রাক্টর (সাঁতার), হিসাব সহকারী, সাঁতার সহকারী এবং সুইমিংপুল ক্লিনার।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে জীবনবৃত্তান্ত লিখে আবেদন করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ উল্লেখ থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনপত্রের সাথে সত্যায়িত ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপি এবং নাগরিকত্ব সনদ সংযুক্ত করতে হবে।
সাক্ষাৎকারের তারিখ ও সময়:
১. ইন্সট্রাক্টর (সাঁতার) ও সাঁতার সহকারী পদের জন্য: ০১/০৪/২০২৬ তারিখ সকাল ১০:০০ টা।
২. হিসাব সহকারী ও সুইমিংপুল ক্লিনার পদের জন্য: ০২/০৪/২০২৬ তারিখ সকাল ১০:০০ টা।
সাক্ষাৎকারের স্থান: চট্টগ্রাম বন্দর সুইমিং কমপ্লেক্স প্রাঙ্গণ। (সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র এবং এক সেট ফটোকপি সাথে রাখতে হবে)।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০৯-০৩-২০২৬ তারিখ
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ