বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ-এ বিভিন্ন শূন্য পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বা সরাসরি আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী শিক্ষক (মাধ্যমিক) এবং অন্যান্য বিভিন্ন পদ।
বয়স সীমা: ০৫ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.pcpsc.edu.bd) থেকে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করে হাতে হাতে, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অধ্যক্ষ, পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, পদ্মা সেনানিবাস, জাজিরা, শরীয়তপুর ঠিকানায় পাঠাতে হবে। এছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনলাইনেও আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করলে কোনো কাগজপত্র পাঠানোর প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ: ০৫ এপ্রিল ২০২৬।
পরীক্ষার তারিখ ও সময়: লিখিত পরীক্ষার তারিখ ও ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডেমো ক্লাস বা মৌখিক পরীক্ষার সময় ও স্থান এসএমএস (SMS)-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদন ফি: ১ নং পদের জন্য ৮০০/- টাকা, ২-৫ নং পদের জন্য ৫০০/- টাকা এবং ৬ নং পদের জন্য ৩০০/- টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ