জেলা পরিষদ, ফেনী কার্যালয়ে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।
বয়স সংক্রান্ত তথ্য: ১২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র 'প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ফেনী' বরাবরে শুধুমাত্র ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। খামের উপরে অবশ্যই পদের নাম, বিশেষ কোটা এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে।
আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র: সোনালী ব্যাংকের যেকোনো শাখা হতে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ফেনী-এর অনুকূলে ১০০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে। এছাড়া ৩ কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ এবং ১০ টাকা মূল্যের ডাক টিকেটসহ একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
পরীক্ষার ধরন: প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১২ এপ্রিল ২০২৬ (অফিস চলাকালীন সময় পর্যন্ত)।
সূত্রঃ যুগান্তর-০৫-০৩-২০২৬ তারিখ
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ