বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের সম্প্রতি তাদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১. ভেরিফিকেশন ইনভেস্টিগেশন অফিসার-০১
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০১

বয়স সীমা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটা ও অন্যান্য বিশেষ কোটার ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট https://basb.teletalk.com.bd/ এর মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ১৬ মার্চ ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ০২ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের বিভিন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ