বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বেসিক ব্যাংক পিএলসি-তে বিভিন্ন কারিগরি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. প্রিন্সিপাল অফিসার (আইসিটি)-ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর: ০২টি
২. প্রিন্সিপাল অফিসার (আইসিটি)-নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর: ০১টি
৩. প্রিন্সিপাল অফিসার (আইসিটি)-আইসিটি সিকিউরিটি স্পেশালিস্ট: ০১টি
৪. অফিসার (আইটি)-ইওডি স্পেশালিস্ট: ০৩টি

বয়স সীমা: ০১/০৭/২০২৫ তারিখে গ্রেড-৬ ভুক্ত পদগুলোর জন্য সর্বোচ্চ ৩৬ বছর এবং গ্রেড-১০ ভুক্ত পদের জন্য সর্বোচ্চ ৩৩ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শেষে আবেদনপত্রসহ প্রয়োজনীয় সকল দলিলাদির সত্যায়িত ফটোকপি ডাকযোগে বা সরাসরি ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় বরাবর পাঠাতে হবে।

আবেদন ফি: আবেদন ফি বাবদ ২০০ টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীর জন্য ৫০ টাকা) ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং 'রকেট' এর মাধ্যমে প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ: অনলাইনে আবেদনের শেষ সময় ১৬ মার্চ ২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিট এবং দলিলাদি দাখিলের শেষ সময় ০২ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৬:০০ টা পর্যন্ত।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেসিক ব্যাংক পিএলসি-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেসিক ব্যাংক পিএলসি-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেসিক ব্যাংক পিএলসি-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ