বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের 'ব্যক্তিগত কর্মকর্তা' (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৩৮৮ জন প্রার্থীর ব্যবহারিক (সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর) পরীক্ষা বিপিএসসি সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:
পরীক্ষার তারিখ: ০১ মার্চ ২০২৬ থেকে ১২ মার্চ ২০২৬ পর্যন্ত (তারিখ ও সময়সূচি অনুযায়ী)
পরীক্ষার সময়: সকাল ১০:০০ ঘটিকা
উপস্থিতির সময়: প্রার্থীদের সকাল ৯:৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

আবেদনের ও প্রবেশপত্র সংক্রান্ত তথ্য:
ব্যবহারিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই ব্যবহারিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে বিপিএসসি-এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে পুনরায় ডাউনলোড করা যাবে।

বিবিধ:
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং যোগ্য আবেদনকারীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। কোনো শর্তের ঘাটতি পাওয়া গেলে যেকোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাকরির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাকরির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ