প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন নিরাপত্তা পরিদর্শক (এসআই) পদের ১৩ (তেরো) টি বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা এবং ভেরিফিকেশনের সময়সূচি প্রকাশিত হয়েছে।

লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ১৩ (তেরো) জন প্রার্থীকে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকার মধ্যে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, ১৯৮, ঢাকা সেনানিবাস, ঢাকায় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে:

  • লিখিত পরীক্ষার প্রবেশপত্র;
  • সদ্যতোলা পাসপোর্ট সাইজের ১০(দশ) কপি সত্যায়িত ছবি;
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদসহ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি মোতাবেক সকল কাগজপত্রের ৬(ছয়) সেট সত্যায়িত ফটোকপি।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ