ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে 'অফিসার (সাধারণ)' এর ৯৯৭টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
➤ উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ১০,১৬৩ জন
➤ লিখিত পরীক্ষার তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার)
➤ পরীক্ষার সময়: সকাল ১০:০০টা হতে দুপুর ১২:০০টা পর্যন্ত
➤ পরীক্ষার কেন্দ্র: ঢাকার ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার ০২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:
১. লিখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র দিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
২. পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
৩. পরীক্ষার সময় দুই কান দৃশ্যমান রাখতে হবে।
৪. মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ