বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) অধীন বিভিন্ন কারখানায় ৯ম ও ১০ম গ্রেডের শূন্য পদে কর্মকর্তা নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ০১/০৮/২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে অপেক্ষমান তালিকা থেকে বিভিন্ন পদে সর্বমোট ২৩ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): ০৩ জন
২. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ০৪ জন
৩. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ০৫ জন
৪. সহকারী প্রকৌশলী (সিভিল): ০১ জন
৫. সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ০৩ জন
৬. সহকারী হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: ০১ জন
৭. সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ০১ জন
৮. উপ-সহকারী রসায়নবিদ: ০৪ জন
৯. উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ০১ জন

গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচিত প্রার্থীদের অনুকূলে পরবর্তীতে নিয়োগপত্র ইস্যু করা হবে। নিয়োগ সংক্রান্ত হালনাগাদ তথ্য বিসিআইসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bcic.gov.bd) এ নিয়মিত প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ