বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর অপেক্ষমান তালিকা হতে নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে। দাপ্তরিক আদেশের মাধ্যমে সহকারী পরিচালক (মেরিন সেফটি) পদে চূড়ান্তভাবে প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম: সহকারী পরিচালক (মেরিন সেফটি)
পদ সংখ্যা: ০১টি
যোগদানের তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৬

গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচিত প্রার্থীর স্থায়ী ঠিকানায় ইতোমধ্যে নিয়োগপত্র ডাকযোগে প্রেরণ করা হয়েছে। যদি আগামী ১৭/০২/২০২৬ তারিখের মধ্যে নিয়োগপত্র পাওয়া না যায়, তবে প্রার্থীকে আগামী ১৮/০২/২০২৬ তারিখে ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবিসহ পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ বিভাগ), বিআইডব্লিউটিএ, ঢাকা বরাবর লিখিত আবেদন করে নিয়োগপত্রের কপি সংগ্রহ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নিয়োগ ফলাফল প্রকাশ