গণপূর্ত অধিদপ্তরের ১৬তম গ্রেডের জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে নির্দিষ্ট পদের বিপরীতে যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
পদের নাম: কার্যসহকারী (১৬তম গ্রেড)
মোট নির্বাচিত প্রার্থী: ১৪৪ জন

যোগদান সংক্রান্ত তথ্য:
নির্বাচিত প্রার্থীদের আগামী ১০ মার্চ, ২০২৬ তারিখের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন), প্রধান প্রকৌশলীর দপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পূর্ত ভবন, ঢাকা-তে যোগদান করতে হবে। প্রার্থীদের অবশ্যই নিয়োগপত্র সংগ্রহ সাপেক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে যোগদান নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য যে, নিয়োগপত্র জারির পর বা যোগদানের পরেও যদি দাখিলকৃত কোনো সনদ, স্বাস্থ্যগত পরীক্ষা বা পুলিশ ভেরিফিকেশনে কোনো ত্রুটি পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ