কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও এর অধীনস্থ প্রতিষ্ঠানসমূহে ১৩টি ক্যাটাগরির ২০০টি পদে অপেক্ষমাণ তালিকা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য সনদ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হলো:
পদের নাম ও নির্বাচিত সংখ্যা:
১. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ০১ জন
২. হিসাবরক্ষক: ০৫ জন
৩. ইউডিএ কাম একাউনটেন্ট: ০১ জন
৪. এলডিএ কাম স্টোর কিপার: ০২ জন
৫. সহকারী কাম স্টোর কিপার: ০৩ জন
৬. অফিস সহকারী কাম স্টোর কিপার: ১০ জন
৭. এলডিএ কাম-টাইপিস্ট: ০২ জন
৮. অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ১৩ জন
৯. কেয়ার টেকার: ১৮ জন
১০. এলডিএ কাম ক্যাশিয়ার: ১৬ জন
১১. অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী: ১৩ জন
১২. অফিস সহায়ক: ১১৪ জন
১৩. অফিস সহায়ক/গার্ডেনার: ০২ জন
প্রয়োজনীয় নথিপত্র:
নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম (প্রয়োজনীয় সকল প্রমাণসহ) এবং সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য সনদের মূলকপি জমা দিতে হবে।
জমা দেওয়ার স্থান: ভোকেশনাল শাখা (৬ষ্ঠ তলা), কারিগরি শিক্ষা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।
জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ, বৃহস্পতিবার (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।
অন্যান্য তথ্য:
নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র ডাকযোগে প্রেরণ করা হবে। নিয়োগপত্র জারি এবং যোগদান সংক্রান্ত পরবর্তী নির্দেশনা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ