বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর রাজস্বখাতভুক্ত নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ প্যানেল থেকে চূড়ান্ত ফলাফল এবং নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষক – ০২ জন

যোগদানের তারিখ ও সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৬ (অফিস চলাকালীন সময়)।

যোগদানের স্থান: কর্মচারী প্রশাসন পরিদপ্তর, সদর দপ্তর ভবন (২য় তলা), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অ্যাপ্লিকেশন কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। এছাড়া ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং মেডিকেল সার্টিফিকেট (ডোপ টেস্ট রিপোর্টসহ) দাখিল করতে হবে।

অন্যান্য তথ্য: নির্বাচিত প্রার্থীদের ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না পৌঁছালেও বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সশরীরে উপস্থিত হয়ে যোগদান সম্পন্ন করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ প্যানেল থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ প্যানেল থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ