গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনবল নিয়োগের জন্য অনুষ্ঠিত পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিতে যোগদান করতে হবে।

পদের নাম ও সংখ্যা:
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর - ০৭ জন

যোগদানের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আবেদনের/যোগদানের প্রক্রিয়া:
নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর যোগদান পত্র দাখিল করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
১. সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ।
২. মাদকাসক্তি বিষয়ক সনদ (ডোপ টেস্ট)।
৩. ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদ।
৪. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক না দেওয়া-নেওয়ার অঙ্গীকারনামা।
৫. পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম ও চারিত্রিক সনদপত্র।

অন্যান্য তথ্য:
যোগদানকৃত প্রার্থীদের ০২ বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে যোগদানে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল ও চূড়ান্ত নিয়োগপত্র প্রকাশ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল ও চূড়ান্ত নিয়োগপত্র প্রকাশ