বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বা ভাইভা আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে শুরু হবে।
পদের নাম: ট্রেড এ্যাপ্রেন্টিস
মৌখিক পরীক্ষার তারিখ: ১৮, ১৯, ২২, ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৬
সময়: প্রতিদিন সকাল ০৯:৩০ মিনিট থেকে
স্থান: মহাপরিচালকের কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ১৬ আব্দুল গণি রোড, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে:
১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
২. নিজ এবং পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (NID)।
৩. নাগরিকত্ব সনদ (চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত)।
৪. কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদ।
৫. পরীক্ষার প্রবেশপত্র এবং আবেদনপত্রের কপি।
৬. ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ০১ (এক) ঘণ্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ