বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আঞ্চলিক কার্যালয়সমূহের শূন্য পদগুলোতে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।

পদের নাম ও সংখ্যা: 

১। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২৬ 

২। বুক বাইন্ডার-০২ 

৩। বার্তা বাহক-০১ 

৪। অফিস সহায়ক-১৭ 

৫। মালী-০১ 

৬। পরিচ্ছন্নতা কর্মী-০১

বয়স সংক্রান্ত তথ্য: ০৮/০২/২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে জন্মসনদ প্রয়োজন হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন শুরুর তারিখ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫৯ টা পর্যন্ত আবেদন সাবমিট করা যাবে।

আবেদন ফি: ১৬তম গ্রেডের পদের জন্য মোট ১১২/- টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের পদের জন্য মোট ৫৬/- টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৪৮ পদে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪৮ পদে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ